News71.com
 Bangladesh
 02 Jul 20, 06:39 PM
 315           
 0
 02 Jul 20, 06:39 PM

রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা সহায়তা দেবে ইইউ॥

রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা সহায়তা দেবে ইইউ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা (৩২ মিলিয়ন ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (০২ জুলাই) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।এতে উল্লেখ করা হয়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই অর্থ সহায়তা দেয়া হবে। এরমধ্যে ১১৪ কোটি টাকা তাদের করোনা ভাইরাস মোকাবিলায় ব্যয় করা হবে। আর ১৯০ কোটি টাকা রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় আশ্রয় দেওয়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পানি সরবরাহ ইত্যাদি কার্যক্রমে ব্যয় করা হবে। এই ৩০৪ কোটি টাকা ইউনিসেফ, ইউএনএইচসিআর ও ইউএনওপিএস’র মাধ্যমে ব্যয় করা হবে বলেও জানিয়েছে ইইউ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন