News71.com
 Bangladesh
 02 Jul 20, 06:35 PM
 281           
 0
 02 Jul 20, 06:35 PM

খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম॥ বরখাস্ত ১০৪ জনপ্রতিনিধি

খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়ম॥ বরখাস্ত ১০৪ জনপ্রতিনিধি

নিউজ ডেস্কঃ দুঃস্থ নারী উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে ১০৪ জনপ্রতিনিধিকে। বুধবার (১ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুস্থ নারী উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৫নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদি হুমায়ন কবীর এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার সদর উপজেলার ০৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের সদস্য জনাব জিল্লুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।উল্লেখিত সদস্য কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন