
নিউজ ডেস্কঃ ১৯ ঘণ্টা পর সীমিত পরিসরে চালু হলো মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। এতে স্বস্তি ফিরেছে যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে। তবে, চরে আটকাপড়া ফেরিটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে, মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা পারের অপেক্ষায় আছে শত শত যানবাহন।ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কখন ফেরি চালু হবে তা জানাতে পারেনি কেউ। ছিলো না কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা। সুস্পষ্ট আশ্বাস না মেলায় বাড়তে থাকে দুর্ভোগের সময়।গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে ১৯ ঘণ্টা পর বুধবার (১ জুলাই) বেলা ৩টার দিকে সীমিত পরিসরে শুরু হয় মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। চরে আটকা পড়া ফেরির পাশ দিয়ে সীমিত পরিসরে চালু হয় ৫টি ফেরি। উদ্ধার করা ফেরিতে আটকাপড়া যাত্রীদের। পাশপাশি পারাপার করা হয় ঘাট এলাকায় অপেক্ষারত অ্যাম্বুলেন্সসহ পণ্য ও যাত্রীবাহী যানবাহন।