News71.com
 Bangladesh
 29 Jun 20, 09:48 PM
 259           
 0
 29 Jun 20, 09:48 PM

ডিজিটাল মেলা উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক॥

ডিজিটাল মেলা উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক॥

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের তথ্য বাতায়নকে তথ্য সেবায় রূপান্তর করা হচ্ছে। এক্ষেত্রে ঘরে বসেই সেবাগ্রহীতার পরিচয় যাচাই, সেবার ইন্টার অপারেবলিটি এবং সেবামূল্য প্রদানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত সম্ভব হবে।তিনি মাঠপর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবাইকে যেকোনো সেবা ডিজাইন করার ক্ষেত্রে এই তিনটি বিষয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে সেবাগ্রহীতা অনলাইনে চলে আসবে এবং হয়রানিমুক্ত ও অর্থসাশ্রয় হবে বলে জানান তিনি।প্রতিমন্ত্রী সোমবার (২৯ জুন) দেশব্যাপী চলমান তিন দিনের "ডিজিটাল মেলা ২০২০" এর অনলাইন প্লাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস কথা বলেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ মেলার আয়োজন করেছে।পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণে মাত্র ১১ বছরের ব্যবধানে বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি ও ৬০০ বেশি সার্ভিস অনলাইনে সংযুক্ত করা সম্ভব হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন