News71.com
 Bangladesh
 29 Jun 20, 07:05 PM
 300           
 0
 29 Jun 20, 07:05 PM

আমরা সবাই মিলেই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব॥ সাবেক অধিনায়ক মাশরাফী

আমরা সবাই মিলেই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব॥ সাবেক অধিনায়ক মাশরাফী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফীসহ তিন ক্রিকেটার করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্য দুজন হলেন- বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।এরইমধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পার হয়ে গেছে। সবারই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কারোরই খুব বেশি সমস্যা হচ্ছে না। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর বের হয়, মাশরাফী মুর্তজার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু বাস্তবে তিনি দ্বিতীয়বার পরীক্ষাই করাননি।তবে দেশের এই সফলতম অধিনায়ক জানালেন, তিনি ভালো আছেন। সবাইকে নিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার আহ্বানও জানালেন মাশরাফি।গত ২০ জুন মাশরাফির করোনা ধরা পরে। এরপর থেকে তিনি বাড়িতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তার দেয়া নির্দেশনাই মেনে চলছেন। আগে থেকেই মাশরাফির অ্যাজমার সমস্যা রয়েছে। এজন্য বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।গত সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে বুকের এক্স-রে করিয়েছিলেন। সেই রিপোর্টও ভালো ছিল। নাজমুল ও নাফিসও সেরে ওঠার পথে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন