News71.com
 Bangladesh
 29 Jun 20, 07:03 PM
 281           
 0
 29 Jun 20, 07:03 PM

উচ্চ শিক্ষা ও গবেষনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে উত্থাপন॥

উচ্চ শিক্ষা ও গবেষনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে উত্থাপন॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল- ২০২০ উত্থাপন করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।অধিবেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেশে উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুষঙ্গিক অন্যান্য সুবিধার বিধানের প্রস্তাব করে এ বিল উত্থাপন করেন তিনি।বিলে কিশোরগঞ্জ জেলায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব বিধানের প্রস্তাব করা হয়।পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট দিতে বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন