
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের মোকাবেলায় বৈশ্বিক ফান্ডে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেবে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে করোনা মোকাবেলায় গৃহীত নানা পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি এবং প্রাপ্যতা নিশ্চিত করার এ উদ্যোগের সঙ্গে সংহতি জানাতে আমরা ৫০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়ে সন্তুষ্ট। এ ঘোষণাটি স্বাস্থ্যসেবায় ন্যায়সঙ্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর কোভিড-১৯ এর আনুপাতিক প্রভাবগুলো মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংকট মোকাবেলায় আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।শনিবার এক আন্তর্জাতিক সামিটে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার’ শীর্ষক সামিটের আয়োজন করে ইউরোপিয়ান কমিশন ও আন্তর্জাতিক অ্যাডভোকেসি অর্গানাইজেশন গ্লোবাল সিটিজেন। এ অর্থ গ্লোবাল সিটিজেন ফান্ডে দেয়া হবে।ড. মোমেন বলেন, এ ধাক্কাটি সামাল দিতে আমরা অংশীদারদের থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি অবিচল থাকব।