News71.com
 Bangladesh
 29 Jun 20, 10:27 AM
 331           
 0
 29 Jun 20, 10:27 AM

সুরক্ষা সামগ্রী দিচ্ছে রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক অফিসার্স অ্যাসোসিয়েশন॥

সুরক্ষা সামগ্রী দিচ্ছে রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক অফিসার্স অ্যাসোসিয়েশন॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংকটকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী দিচ্ছে বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক অফিসার্স অ্যাসোসিয়েশন।রোববার (২৮ জুন) এই কার্যক্রমের প্রথম দিনে রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজনকে সুরক্ষা সামগ্রী দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন উদ্বোধন করা হয় বলে জানিয়েছেন সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক মো. মহব্বতজান চৌধুরী।প্রথম দিন আরও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানকে। পর্যায়ক্রমে সংগঠনের পক্ষ থেকে রেলের অন্যান্য কর্মকর্তাকেও দেওয়া হবে সুরক্ষা সামগ্রী।বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক অফিসার্স অ্যাসোসিয়েশনের চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন, বিসিএস রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক অফিসার্স অ্যাসোসিয়েশন প্রধান উপদেষ্টা মো: মিয়াজাহান, সভাপতি সরদার সাহাদত আলী, সাধারণ সম্পাদক এস এম মুরাদ হোসেন, সহসভাপতি মোছা: রশিদা সুলতানা গনিসহ আরো অনেকেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন