News71.com
 Bangladesh
 27 Jun 20, 09:34 PM
 206           
 0
 27 Jun 20, 09:34 PM

দেশে আন্তর্জাতিক মানের নৌপথ গড়ে তোলার কাজ চলছে॥ নৌ প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের নৌপথ গড়ে তোলার কাজ চলছে॥ নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের নৌপথকে নতুন করে গড়ে তুলতে কাজ শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এরইমধ্যে এ খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে দেশের নৌপথ অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে এবং তা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ২০১৯ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর দলের এই তরুণ নেতাকে মন্ত্রী পরিষদে সদস্য করে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় নৌ সেক্টরের আধুনিকায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সরকারের নেওয়া এসব পদক্ষেপের বেশকিছু ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে। ফলে নৌ সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া। বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের এই পরিচয় বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমানে আমরা নদী ও নৌপথ সচল ও আধুনিকায়ন করে গড়ে তোলার কাজ করে যাচ্ছি। শুধু সচলই নয়, একটি নিরাপদ নৌপথ গড়ে তুলতে চাই আমরা। এ জন্য যে পরিকল্পনাগুলো হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে দেশে নৌপথ দীর্ঘ ১০ কিলোমিটারে সম্প্রসারিত হবে এবং আধুনিক ও আন্তর্জাতিক মানের নৌপথ গড়ে উঠবে। এ নৌপথ ঘিরে গড়ে উঠবে বিরাট পর্যটন শিল্প। দেশের অর্থনীতির অন্যতম সহায়ক শক্তি হবে এই নৌপথ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে চট্রগ্রাম বন্দরের আধুনিকায়ন করা হয়েছে। এ লক্ষ্যে বন্দরে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। বন্দরে ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে চারতলা বিশিষ্ট হাসপতাল ভবন নির্মাণাধীন। বন্দর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক মানের দিক থেকে চট্টগ্রাম বন্দর বিশ্বের ৫৯তম বন্দরে উন্নীত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন