
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তের গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধে নিহতরা দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের ২ ভাইসহ তার দলের সহযোগী। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমা পাড়া এবং উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনতলীর গহীন পাহাড়ী এলাকায় পুলিশ সাড়াশি অভিযান চালালে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।ঘটনায় নিহতরা হল, দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের ভাই বশির আহমদ ও হামিদ হোসেন এবং তার ডাকাতদলের সদস্য মোহাম্মদ রফিক ও মোহাম্মদ রাঙ্গাইয়া।