News71.com
 Bangladesh
 26 Jun 20, 05:59 PM
 242           
 0
 26 Jun 20, 05:59 PM

সুইস ব্যাংকে জমেছে বাংলাদেশিদের টাকার পাহাড়॥ ফেরত আনার তাগিদ

সুইস ব্যাংকে জমেছে বাংলাদেশিদের টাকার পাহাড়॥ ফেরত আনার তাগিদ

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের (সুইস ব্যাংক) অ্যাকাউন্টে বাংলাদেশিদের জমানো টাকার পাহাড় গতবছর শেষে কিছুটা কমলেও এখনো তা ৫ হাজার ৪’শ কোটির ওপরে। অর্থনীতিবিদরা বলছেন, এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই বরং অন্যান্য জায়গায় কি পরিমাণ অর্থপাচার হচ্ছে সেদিকে নজর দিতে হবে সরকারকে। এফবিসিসিআই সহ-সভাপতি বলছেন, পাচারের টাকা ফেরত আনা গেলে করোনার দুর্দিনে অর্থনীতির জন্য কাজে লাগবে।অর্থপাচারকারীদের কাছে একরকম স্বর্গ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক। কারণ তারা আমানতকারীর তথ্য সংরক্ষণে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে। যদিও বেশ কয়েকবছর ধরে দেশভিত্তিক জমা অর্থের পরিমাণ তুলে ধরছে দেশটির সুইস ন্যাশনাল ব্যাংক।


প্রতিবেদনের তথ্য মতে, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাংক। যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৪২৭ কোটি টাকা। তবে গতবছর ২০১৮ সালের নির্বাচনী বছরের তুলনায় ১ কোটি ৪৭ লাখ ফ্রাংক বা ১৩২ কোটি টাকা কমেছে পাচার হওয়া অর্থের পরিমাণ। ২০১৮ তে বাংলদেশিদের মোট আমানতের স্থিতি ছিল ৬১ কোটি ৭৭ লাখ ফ্রাংক। এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, এখন আর সুইস ব্যাংক আগের মতো গোপনীয়তা রক্ষা করে না। তারা কিছু তথ্য শেয়ার করে। তাই (বাংলাদেশিদের জমা অর্থ যে কিছুটা কমেছে) এই ছোট পরিবর্তন বড় কোন কিছু ইঙ্গিত করে না। তবে, টাকা অন্য কোথাও যাচ্ছে কিনা তা খুঁজতে হবে। সরকার চাইলেই সেটা করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন