News71.com
 Bangladesh
 26 Jun 20, 05:59 PM
 216           
 0
 26 Jun 20, 05:59 PM

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু॥  

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে ৩৭ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন