News71.com
 Bangladesh
 26 Jun 20, 05:58 PM
 211           
 0
 26 Jun 20, 05:58 PM

করোনা সংকটে দেশে চাকরি হারাতে পারেন দেড় কোটি মানুষ॥ পিআরই

করোনা সংকটে দেশে চাকরি হারাতে পারেন দেড় কোটি মানুষ॥ পিআরই

নিউজ ডেস্কঃ করোনা সংকটে চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা। কমছে নতুন করে কর্মসংস্থানের সুযোগও। হতাশ হয়ে পড়ছেন তরুণরা। এর কারণ হিসেবে বাজারমুখী মানবসম্পদের অভাবের কথা বলছেন উদ্যোক্তারা। করোনা পরবর্তীতে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করে অর্থনীতিবিদদের পরামর্শ, জোর দিতে হবে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জনশক্তি গড়ে তোলার ওপর।করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে উৎপাদন ও সেবামুখী প্রায় সব শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। হঠাৎ বেকার হয়ে পড়া এই জনগোষ্ঠী জানে না ঠিক কবে আবার তৈরি হবে নতুন করে কর্মসংস্থান। ভুক্তভোগীরা জানায়, আমাদের মত অনেক যুবক এখন বেকার হয়ে পড়েছেন। জানি না কবে আবার নতুন চাকরি পাবো। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও'র তথ্য, বিশ্বে বর্তমানে কর্মজীবী ৩৩০ কোটি মানুষের মধ্যে করোনার কারণে ক্ষতির মুখে রয়েছে মধ্যে ৮১% শতাংশ। অর্থাৎ প্রতি ৫ জনে ক্ষতির মুখে ৪ জন। এর বাইরে নয় বাংলাদেশের চাকরির বাজারও। গবেষণা সংস্থা পিআরই'র আশঙ্কা চাকরি হারাতে পারে দেশের দেড় কোটির বেশি মানুষ। আর ক্ষতির মুখে পড়বে প্রায় ৫ কোটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন