News71.com
 Bangladesh
 26 Jun 20, 05:58 PM
 203           
 0
 26 Jun 20, 05:58 PM

সংক্রমন ঠেকাতে এবার কক্সবাজার পৌর এলাকায় কন্টাক্ট ট্রেসিং করছে প্রশাসন

সংক্রমন ঠেকাতে এবার কক্সবাজার পৌর এলাকায় কন্টাক্ট ট্রেসিং করছে প্রশাসন

নিউজ ডেস্কঃ কোনভাবেই কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রেড জোন, লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার পরও সংক্রমণ বেড়েই চলেছে। তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 'কন্টাক্ট ট্রেসিং' করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হবে। মাঠ পর্যায়ে এই 'কন্টাক্ট ট্রেসিং' এর দায়িত্ব পালন করবেন ৬০ জন স্বেচ্ছাসেবক।দেশের প্রথম রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয় কক্সবাজার পৌরসভাকে। এরপর গত বুধবার থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।তারপরও কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা পরিস্থিতি। জেলার ৮টি উপজেলায় মোট করোনা আক্রান্ত দুই হাজার ২৮৬ জন। তারমধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরে আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৩ জন। তাই এবার পৌর শহরে করোনা সংক্রমণ ঠেকাতে শুরু হচ্ছে কন্টাক্ট ট্রেসিং। যেখানে মাঠ পর্যায়ে কাজ করবেন ৬০ জন স্বেচ্ছাসেবক।স্বেচ্ছাসেবক টিমের ইনচার্জ ফয়সাল হুদা বলেন, গত ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত যে রোগীগুলো শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা ছিলো তাদের একটা তালিকা করে আমরা সিভিল সার্জনের অফিসে জমা দেবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন