News71.com
 Bangladesh
 26 Jun 20, 10:47 AM
 279           
 0
 26 Jun 20, 10:47 AM

কি‌শোরগ‌ঞ্জে আরও ৫২ জনের করোনা শনাক্ত॥

কি‌শোরগ‌ঞ্জে আরও ৫২ জনের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ কি‌শোরগ‌ঞ্জে আরও ৫২ জন নতুন ক‌রে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ নি‌য়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩১৭ জনে। এ পর্যন্ত সুস্থ হ‌য়ে‌ছেন ৫৪৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৬৪ জন। জেলায় এ পর্যন্ত মারা গে‌ছেন ২১ জন।‌সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান জানান, গত ১৭ জুন ঢাকায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন এবং ১৮, ২১, ২২, ২৪ ও ২৫ জুন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পি‌সিআর ল্যাবে মোট ১৬৯ (আংশিক) জনের নমুনা পরীক্ষায় আরও ২৬ জনের দেহে কো‌ভিড-১৯ শনাক্ত হয়।নতুন আক্রান্ত‌দের মধ্যে কি‌শোরগঞ্জ সদ‌র উপজেলায় ২০ জন, হো‌সেনপু‌রে ১ জন, ক‌রিমগ‌ঞ্জে ৬ জন, তাড়াইলে ১ জন, ক‌টিয়াদী‌তে ৩ জন, কু‌লিয়ারচ‌রে ৩ জন, ভৈরবে ১৬ জন ও নিকলী‌তে ২ জন রয়েছেন।আইসিডিডিআরবি কর্তৃক হটস্পট ঘোষণা করা কি‌শোরগ‌ঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক‌রোনা আক্রান্তের সংখ্যা। ডাক্তার, পুলিশ, সরকারি কর্মকর্তাসহ সবখানেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। জেলার সবক‌টি উপজেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।তবে ভৈরব উপজেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ পর্যন্ত ভৈরবে ৪৮৪ জনের দেহে ভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে। মারা গেছেন ১০ জন। এরপরই কি‌শোরগঞ্জ জেলা সদরে ২৬৮ জন আক্রান্ত হন। আর মারা গেছেন ৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন