News71.com
 Bangladesh
 25 Jun 20, 09:26 PM
 292           
 0
 25 Jun 20, 09:26 PM

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ॥

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ॥

নিউজ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্বে আসছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হবেন। লে. কর্নেল আশিক বিল্লাহ র‌্যাব-২ এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম এখন থেকে বাহিনীটির গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পালন করবেন। র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে র‌্যাব-১১ এর অধিনায়কের দায়িত্বে থাকা ইমরান উল্লাহ সরকারকে র‌্যাব-২ এর দায়িত্ব দেওয়া হয়েছে। আর র‌্যাব-১১ এর দায়িত্বে যাচ্ছেন লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন