
নিউজ ডেস্কঃ নাটোরে বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধা মৃত. মাজেদ খান চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কোন একসময় নাটোর শহরের নিচাবাজার এলাকার মরহুম মুক্তিযোদ্ধা মাজেদ খান চৌধুরীর বাড়িতে চোরেরা প্রবেশ করে। ঘরের জিনিস চুরি হতে দেখে ফেলায় জাহানারা চৌধুরী চিৎকার দেন। ওইসময় তাকে ছুরিকাঘাত করে জানালা ভেঙে পালিয়ে যায় তারা।প্রতিবেশিরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে জাহানারা চৌধুরীর মৃত্যু হয়।এ ব্যাপারে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।