News71.com
 Bangladesh
 24 Jun 20, 06:47 PM
 282           
 0
 24 Jun 20, 06:47 PM

পর্তুগালে ল্যান্ডিংয়ের অনুমতি না নিয়েই বিমানের টিকিট বিক্রি॥ যাত্রী ভোগান্তি চরমে

পর্তুগালে ল্যান্ডিংয়ের অনুমতি না নিয়েই বিমানের টিকিট বিক্রি॥ যাত্রী ভোগান্তি চরমে

নিউজ ডেস্কঃ পর্তুগালে ল্যান্ডিংয়ের অনুমতি না নিয়ে টিকিট বিক্রি করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এ নিয়ে বিমানবন্দরে আসার যাত্রীরা পড়েছে বিপাকে। এছাড়াও যাত্রীদের মধ্যে হৈ চৈ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় দেশে আটকে পড়া ২৬৫ জন যাত্রী নিয়ে পতুর্গালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটের। বিমানবন্দরে যাত্রীরা পৌঁছানোর পর তাদের জানানো হয় ফ্লাইট টাইম ডিলে হয়ে ৪ টায় করা হয়েছে।কিন্তু পরবর্তীতে যাত্রীরা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন অবতরণের অনুমতি না মেলায় ফ্লাইট ছাড়তে পারছে না বাংলাদেশ বিমানের চাটার্ড ফ্লাইটটি। এ নিয়ে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের হৈ চৈ ও বাদানুবাদ শুরু হয়।


পর্তুগাল প্রবাসী বাংলাদেশি স্নেহা জামান সংবাদমাধ্যমে বলেছেন, এই করোনার মধ্যে সেই খুলনা থেকে এত কষ্ট করে এসেছি। এখন হোটেলও পাওয়া যায় না যে সেখানে উঠবো এসে। যেনতেনভাবে রাতটা পার করে অনেক কষ্ট করে এসেছি কিন্তু কর্তৃপক্ষের এমন উদাসীনতা এতগুলো মানুষকে বিপদে ফেলছে।পর্তুগাল অপর প্রবাসী বাংলাদেশি আম্মার হোসাইন বলেন, মহামারির এই সময়ে দূর দূরান্তে যাওয়াটা যেন একটা যুদ্ধ। এত কষ্ট করে এসে এমন ভোগান্তি সত্যিই কষ্টকর। তারা আগে অনুমতি নিয়ে পরে টিকিট বিক্রি করতো, তাহলে সাধারণ মানুষের এত ভোগান্তি তো হতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন