News71.com
 Bangladesh
 24 Jun 20, 06:42 PM
 312           
 0
 24 Jun 20, 06:42 PM

যুক্তরাষ্ট্রে করোনা আরো ভয়াবহ রূপ নেবে॥ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি

যুক্তরাষ্ট্রে করোনা আরো ভয়াবহ রূপ নেবে॥ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি

নিউজ ডেস্কঃ করোনায় কোণঠাসা যুক্তরাষ্ট্র। প্রতিদিন হাজার হাজার আক্রান্ত হচ্ছেন, মৃত্যুও হচ্ছে শত শত মানুষের। কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না কোভিড-১৯ সংক্রমণ। এমন অবস্থায় আরো বড় দুঃসংবাদ দিলেন দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। তার মতে, সামনের দিনগুলোতে আরো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।ফাউসি বলেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২০ থেকে ৪০ বছর বয়সীরা।মঙ্গলবার দেশটির করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য ডা. অ্যান্থনি ফাউসি বলেন, কয়েক দিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন