
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় মাস্ক ছাড়া অযথা ঘোরাফেরা করার দায়ে ১৭ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী পৌর শহরের আমলাপাড়া, জগন্নাথপুর, লক্ষ্মীপুর ও কমলপুর এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।এ সময় পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণাসহ জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ১৫ দিন পর লকডাউন শেষে ২১ জুন রোববার থেকে ভৈরবের মানুষের চলাফেরা স্বাভাবিক হয়েছে। খুলে দেয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এজন্য শহরের পথচারীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পরতে সচেতন করা হচ্ছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।