
নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালীতে পৃথক অভিযান চালিয়ে প্রাইভেট কোম্পানিতে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের র্যাব-১১। গত সোমবার (২২ জুন) বিকেলে গাজী ইন্টারন্যাশনাল ও ভিশন বিজনেস সেন্টার নামের দুটি অফিসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক সরঞ্জাম ও প্রমাণাদি।মঙ্গলবার রাতে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকারের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- মো. জামাল হোসেন ইমন ওরফে মনিরুজ্জামান (৪৫), খালেদ নুর (৩৬), মো. ইসমাইল হোসেন (২৯), নাজমুল হাসান (২৯), হাসান মুনমুন (৩৪), মো. জাবেদ হোসেন (২৮), মো. আরিফ হোসেন (২২), মো. ইফসুফ (৪৫), খোরশেদ আলম (৪৫), ফাতেমাতুজ জোহরা (৩৪), মোছা. রাবেয়া আক্তার বিথি (২৩), জ্যোতি আক্তার (১৯), মোছা. অনামিকা আক্তার (২৬), মোছা. তানিয়া সুলতানা (২৯), অন্তরা খাতুন (২৫), সানজিদা আক্তার (২৪), আলমগীর (২৯), মীর সানবিরুল আলম (২৭), মো. শামীম আহম্মেদ (৩১), মো. মাহিম (২১)।তাদের কাছ থেকে ১৫১টি চাকুরির আবেদনপত্র, তিনটি সিল, পাঁচটি আইডি কার্ড, পাঁচটি ল্যাপটপ, বিপুল পরিমাণ ভুয়া চাকরির বিজ্ঞাপন, ভুক্তভোগীদের নিকট হতে অর্থ আদায়ের রশিদ, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফরম ও নগদ অর্থ জব্দ করা হয়।