News71.com
 Bangladesh
 22 Jun 20, 10:01 PM
 603           
 0
 22 Jun 20, 10:01 PM

করোনা চিকিৎসায় নারায়ণগঞ্জে আরও ২ হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে॥ সাংসদ শামীম ওসমান

করোনা চিকিৎসায় নারায়ণগঞ্জে আরও ২ হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে॥ সাংসদ শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে আরো দুটি বেসরকারি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।শামীম ওসমান জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আইসিইউ সুবিধা সম্পন্ন প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই মহাসড়কের পাশে বন্দর উপজেলার মদনপুর এলাকায় অক্সিজেন ও ভেন্টিলেটর সম্পন্ন আল বারাকা হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভায় আলোচনা করেছেন। এই দুই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্ব-প্রণোদিত হয়ে বিনামূল্যে করোনা রোগীদের সেবা প্রদানে সম্মত হয়েছেন এবং আজ থেকেই তারা করোনা রোগী ভর্তি করবেন।এই হাসপাতাল দুইটি প্রস্তুত হলে নারায়ণগঞ্জে করোনা চিকিৎসা সেবাকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করেন সংসদ সদস্য শামীম ওসমান।পাশাপাশি শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পিসিআর ল্যাবে কিট সংকট নিরসনসহ কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবার মান বাড়াতে ইতিমধ্যে সেখানে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু করতে প্রক্রিয়া শুরুর কথাও জানান শামীম ওসমান। হাসপাতালটিতে নানা দুর্নীতি চলছে উল্লেখ করে এই ক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন