News71.com
 Bangladesh
 22 Jun 20, 09:57 PM
 556           
 0
 22 Jun 20, 09:57 PM

সাংসদ মাশরাফীর আপাতত কোন সমস্যা নেই॥ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

সাংসদ মাশরাফীর আপাতত কোন সমস্যা নেই॥ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

নিউজ ডেস্কঃ নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার শারীরিক অবস্থার অবনতি হয়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, সাবেক অধিনায়ক মাশরাফীর আপাতত কোন সমস্যা নেই।এদিনে স্বাস্থ্যের অবস্থা ভালো আছে বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও জানিয়েছেন ম্যাশ। তবে সামান্য শ্বাসকষ্ট থাকায়, রেগুলার চেকআপের জন্য তাকে নেয়া হতে পারে হাসপাতালে। সেখানে একটি এক্সরে করার কথাও রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের।করোনায় আক্রান্ত মাশরাফি! এ নিয়ে একটা অজানা আতঙ্ক গ্রাস করে প্রতিনিয়ত। ভয়ে গা শিউরে উঠে অপয়া কোন কিছুর শঙ্কায়! মনের অজান্তেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চলে যায় লক্ষ্য কোটি ভক্তের। দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরুক টাইগার ক্রিকেটের বরপুত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন