News71.com
 Bangladesh
 21 Jun 20, 09:54 PM
 286           
 0
 21 Jun 20, 09:54 PM

১৫৯ কোটি টাকা আত্মসাৎ॥ রাশেদ চিশতীর জামিন স্থগিত

১৫৯ কোটি টাকা আত্মসাৎ॥ রাশেদ চিশতীর জামিন স্থগিত

নিউজ ডেস্কঃ ১৫৯ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।রোববার (২১ জুন) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাশেদ চিশতীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও জেড আই খান পান্না।

এর আগে, গত ২৭ মে রাশেদুল হক চিশতীকে দেয়া জামিন নিয়মিত বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রাশেদ চিশতী।গত ১৮ মে রাশেদ চিশতীকে ঢাকার ভার্চুয়াল নিম্ন আদালত জামিন দিয়েছিল। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।২০১৯ সালের ১৭ অক্টোবর ফারমার্স ব্যাংকের ১৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী), মাহবুবুল হক চিশতীর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ফারমার্স ব্যাংকের চাকরিচ্যুত এসভিপি জিয়া উদ্দিন আহমেদ ও চাকরিচ্যুত ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুনীর্তি দমন কমিশন। ২০১৮ সালের ১০ এপ্রিল এ মামলা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন