News71.com
 Bangladesh
 21 Jun 20, 09:49 PM
 270           
 0
 21 Jun 20, 09:49 PM

বাংলাদেশে করোনা সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনো আসেনি॥চীনা বিশেষজ্ঞ দল

বাংলাদেশে করোনা সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনো আসেনি॥চীনা বিশেষজ্ঞ দল

নিউজ ডেস্কঃ বাংলাদেশের করোনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে চীনা বিশেষজ্ঞ দল বলছে, দ্রুত টেস্ট আর দ্রুত পরীক্ষার ফল পাওয়া নিশ্চিত করেই রোধ করতে হবে সংক্রমণের পথ। সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনো আসেনি সতর্ক করে চীনের দলটি বলছে, আক্রান্তের সংখ্যা কমাতে হলে যেতে হবে বৈজ্ঞানিক উপায়ে লকডাউনে।রোববার (২১ জুন) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।গত ৮ জুন ২ সপ্তাহের জন্য বাংলাদেশে আসে চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ দল। নিজেদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে পরামর্শ এবং উত্তরণের উপায় নিয়ে কাজ করে তারা।সফরের শেষ দিনে কূটনীতিক বিটের রিপোর্টারদের সাথে অনলাইনে মত বিনিময়কালে জানায় এ দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ।তারা বলেন, বাংলাদেশের এখনো অনেক কিছুতে উন্নতি করতে হবে। সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনো আসে নি। এটা রোধ করতে হলে ভাইরাস ছড়িয়ে পড়ার পথটা আগে কাটতে হবে। সেটা সম্ভব হয় নি। কখন চূড়ান্ত সংক্রমণ হবে, সেটা বলা কঠিন। পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত গবেষণা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন