News71.com
 Bangladesh
 21 Jun 20, 09:42 PM
 301           
 0
 21 Jun 20, 09:42 PM

চাদপুরে বিকাশের ৬১ লাখ টাকা নিয়ে অটোরিকশা চালকের চম্পট॥

চাদপুরে বিকাশের ৬১ লাখ টাকা নিয়ে অটোরিকশা চালকের চম্পট॥

নিউজ ডেস্কঃ চাঁদপুর শহরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে পালিয়েছে অটোরিকশার এক চালক। রোববার (২১ জুন) দুপুরে জেলা শহরের জোড় পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই বিকাশ এজেন্ট আলমগীর হোসেন জুয়েলের অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল পালিয়ে যাওয়া চালককে সিসিটিভির ফুটেজ দেখে খুঁজতে শুরু করেছে।চাঁদপুরে বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল জানান, রোববার বেলা সাড়ে ১১টায় তার কর্মী মাসুদ হোসেন শহরের ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা উত্তোলন করেন।

ব্যাংক থেকে নেমে ব্যাগভর্তি সেই টাকা নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেন মাসুদ। পরে শহরের জোড় পুকুরপাড় এলাকায় এসে টাকা ভুলক্রমে অটোরিকশায় রেখেই মাসুদ নেমে পড়েন। এ সময় তিনি নিজেও তার ব্যক্তিগত গাড়ি নিয়ে টাকাসহ মাসুদের জন্য অপেক্ষা করছিলেন। এমন পরিস্থিতিতে বিকাশ এজেন্ট জুয়েল তার কর্মী মাসুদকে নিয়ে সদর মডেল থানায় ছুটে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা সেখানে কিছুটা সময় অপেক্ষা ও পরে চলে যাবার দৃশ্য ধরে পড়ে।চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, সিসিটিভির ফুটেজ দেখেই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল পালিয়ে যাওয়া চালককে খুঁজতে শুরু করেছে। ওসি আরো জানান, পুলিশ অবশ্যই পালিয়ে যাওয়া চালককে খুঁজে পেতে সক্ষম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন