News71.com
 Bangladesh
 21 Jun 20, 06:43 PM
 491           
 0
 21 Jun 20, 06:43 PM

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ সহ মোট ১৪৬৪ জনের মৃত্যু॥

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ সহ মোট ১৪৬৪ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬৪ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৪ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪ জন। রোববার (২১ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন