News71.com
 Bangladesh
 21 Jun 20, 06:42 PM
 488           
 0
 21 Jun 20, 06:42 PM

বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন নিয়মিত ফ্লাইট চালু॥

বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন নিয়মিত ফ্লাইট চালু॥

নিউজ ডেস্কঃ প্রায় তিন মাস পর চালু হলো বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডনের নিয়মিত ফ্লাইট। রোববার (২১ জুন) দুপুর ১২টা দিকে ১৮৭ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইট।বিমানের ড্রিমলাইনার সেভেন এইট সেভেন-এইট উড়োজাহাজে ২৭১ আসন থাকলেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ৩০ শতাংশ আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতো হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।সর্বশেষ ৩০ মার্চ লন্ডন থেকে যাত্রী নিয়ে ফিরে বিমানের ড্রিমলাইনার। করোনা পরিস্থিতিতে তিন মাস বন্ধের পর ১৬ জুন থেকে সিভিল এভিয়েশন ফ্লাইট চালুর অনুমতি দিলেও আজ থেকে চালু হলো বিমানের ঢাকা-লন্ডন নিয়মিত ফ্লাইট। এর আগে, প্রতি সপ্তাহে ঢাকা-লন্ডন ৪টি এবং ঢাকা ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করতো। বর্তমানে সপ্তাহে শুধু ঢাকা-লন্ডনে একটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।তবে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন