News71.com
 Bangladesh
 20 Jun 20, 10:03 PM
 290           
 0
 20 Jun 20, 10:03 PM

রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের কেবিনে গাঁজা ॥ দুই মাদক ব্যবসায়ী কারাগারে  

রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের কেবিনে গাঁজা ॥ দুই মাদক ব্যবসায়ী কারাগারে   

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ট্রাকের সামনের কেবিনে লুকানো ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশিদ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলো আলাউদ্দিন (৩৭) ও জালাল উদ্দিন (৩৭)। ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল (মুন্সি) কামরুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, এদিন ধানমন্ডি থানার মামলায় তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে আলাউদ্দিন ও জালাল উদ্দিনকে আদালতে হাজির করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও বলেন অপর আসামি শারাফাত হোসেন মেহেদী (১৫) কিশোর হওয়ায় তার রিমান্ড চায়নি পুলিশ। বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে এ ৩ মাদক কারবারিকে আটক করে র‌্যাব-২। এ ঘটনায় ধানমন্ডি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন