News71.com
 Bangladesh
 20 Jun 20, 09:58 PM
 220           
 0
 20 Jun 20, 09:58 PM

১৫ এমপি ও ৯৪ সংসদ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত॥  

১৫ এমপি ও ৯৪ সংসদ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত॥   

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু কর্মকর্তা-কর্মচারীই নয় ইতোমধ্যে ১৫ জন সংসদ সদস্যও আক্রান্ত হয়েছেন। এদিকে, সংসদের চলতি বাজেট অধিবেশনের আগামী চারটি বৈঠকে যেসব সংসদ সদস্যরা অংশ নেবেন তাদের করোনা টেস্ট শুরু করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। ১৮ জনের টেস্টের রিপোর্টে পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ৯৪ কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেই আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে। গত ১০ জুন শুরু হয়ে চার কার্যদিসব সংসদে বৈঠক হয়েছে। ২৩ জুন পর্যন্ত বৈঠক মুলতবি রাখা হয়েছে। এরপর আর মাত্র চার কার্যদিসব অর্থাৎ ২৩, ২৪, ২৯, ৩০ জুন সংসদে বৈঠক অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে। এই বৈঠকে সংসদ সদস্য কারা কারা অংশ নেবেন তার একটি তালিকাও করা হয়েছে। এই তালিকায় যারা আছেন তাদের করোনা টেস্ট করা হচ্ছে সংসদ সচিবালয়ের উদ্যোগে। আজ শনিবার (২০ জুন) থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন ২০ জন এমপির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় ও ভবনের ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীদের নমুনাও নেওয়া হয়েছে। রোববারও এমপিদের নমুনা সংগ্রহ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন