News71.com
 Bangladesh
 20 Jun 20, 06:12 PM
 261           
 0
 20 Jun 20, 06:12 PM

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় এক বিদেশির মৃত্যু॥

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় এক বিদেশির মৃত্যু॥

 

নিউজ ডেস্কঃ জ্বর-শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মারা গেলেন ফিলিপাইনের নাগরিক রুয়েল ইসত্রেলা কাতান (৫০)। চট্টগ্রামে এই প্রথম করোনার উপসর্গে কোনো বিদেশি নাগরিক মৃত্যুবরণ করলেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। গত ৩ জুন নমুনা দিয়ে তিনি ১৬ দিনেও তার করোনা পরীক্ষার ফলাফল পাননি বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার অপারেটর প্রতিষ্ঠানে শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন ফিলিপাইনের এই নাগরিক। তিনি নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন । চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রুয়েল ইসত্রেলা কাতানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ নিয়ে ৪ জুন ভর্তি হন। এর আগের দিন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। চট্টগ্রামে নমুনাজটের কারণে যেগুলো ঢাকা পাঠানো হয়েছিল সেখানে কাতানের নমুনাও ছিল। ১৯ জুন তার মৃত্যুর আগ পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। ১৬ দিন ধরে চিকিৎসাধীন থেকে চমেকেই মারা গেলেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন