News71.com
 Bangladesh
 20 Jun 20, 12:33 PM
 259           
 0
 20 Jun 20, 12:33 PM

হিলি সীমান্ত থেকে ইয়াবাসহ চোরাকারবারি আটক॥

হিলি সীমান্ত থেকে ইয়াবাসহ চোরাকারবারি আটক॥

নিউজ ডেস্কঃ হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে হিলি হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ধরন্দা গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আলম হোসেন (৩২)।হিলি হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, এক চোরাকারবারি ভারত থেকে অভিনব কায়দায় মাদক পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারি অতিক্রম করার সময় তাকে আটক করে তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ২শ ৫৭ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে শনিবার (২০ জুন) সকালে তাকে দিনাজপুর কোর্টে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন