News71.com
 Bangladesh
 20 Jun 20, 12:29 PM
 263           
 0
 20 Jun 20, 12:29 PM

যশোরে ৪টার পরও দোকান খোলা ॥ ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরে ৪টার পরও দোকান খোলা ॥ ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্কঃ সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও খোলা রাখার অপরাধে যশোরের সাতটি খাবারের হোটেলসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার নাজমুল হুসাইন  বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে বিকেল ৪টা পর্যন্ত দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে কিনা বিষয়টি তদারকির জন্য সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার বিকেল ৪টার পর অভিযানে নামেন।  

 

 

তিনি জানান, শহরের চিত্রার মোড়, দড়াটানা ও জেল রোডের কুইন্স হসপিটাল এলাকায় গিয়ে দেখা যায় বেশ কয়েকটি খাবারের হোটেল খোলা রয়েছে। এ অপরাধে চিত্রা মোড়ের ‘নিউ স্টার হোটেল’কে আড়াই হাজার টাকা, ‘দড়াটানা হোটেল’কে ৫০০ টাকা, ‘ঢাকা হোটেল’কে এক হাজার টাকা, ‘সামাদ হোটেল’কে এক হাজার টাকা, ‘নিউ ভৈরব হোটেল’কে তিন হাজার টাকা, ‘আদি ভৈরব হোটেল’কে এক হাজার টাকা ও ‘চৌগাছা হোটেল’কে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া চৌরাস্তার মদিনা বেকারি, রেল রোড চারখাম্বার মোড়ের রড সিমেন্টের দোকান মেসার্স আবুল হোসেন ও শংকরপুরের একটি মুদি দোকানে জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ১৪ হাজার ৫০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন  বলেন, সরকারি দায়িত্বের অংশ হিসেবে এমন অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন