News71.com
 Bangladesh
 20 Jun 20, 12:27 PM
 217           
 0
 20 Jun 20, 12:27 PM

আজও দেশের বিভিন্ন জায়গায় ভারি বর্ষণের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর॥

আজও দেশের বিভিন্ন জায়গায় ভারি বর্ষণের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর॥

 

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় কয়েক দিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশজুড়ে। তবে আষাঢ়ের বৃষ্টি বলতে যা বোঝায় তা দেখা গেল গতকাল শুক্রবার। দেশের প্রায় সব জেলাতেই এদিন মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার ও আগামীকাল রবিবারও ভারি বর্ষণ হবে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, ভারতের বিভিন্ন রাজ্যেও ব্যাপক বৃষ্টি হচ্ছে। ফলে আগামী কয়েক দিনে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে ।

 

চলতি বর্ষা মৌসুমে প্রথমবারের মতো ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ঢাকায় গতকাল বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৮৯ মিলিমিটার। সকাল ১১টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত ঝুম বৃষ্টি হয়েছে। রাজধানীর ফার্মগেট, শান্তিনগর, শেওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ুর প্রভাব ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বর্ষণ হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন