News71.com
 Bangladesh
 20 Jun 20, 12:26 PM
 208           
 0
 20 Jun 20, 12:26 PM

দিনাজপুরের বিরামপুরে স্পিরিট পানে ১০ জনের মৃত্যুর ঘটনায় জডিত হোমিও দোকানি গ্রেফতার॥

দিনাজপুরের বিরামপুরে স্পিরিট পানে ১০ জনের মৃত্যুর ঘটনায় জডিত হোমিও দোকানি গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় স্পিরিট বিক্রেতা হোমিও দোকানি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ জুন) রাত ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। রফিকুল বিরামপুর উপজেলার পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার সিরাজুল ইসলামের ছেলে ।

 

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিরামপুরে হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনে পান করে গত ২৬ ও ২৭ মে পৌরসভার বিভিন্ন মহল্লার ১০ জন মারা যায়। এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রফিকুল পলাতক ছিলেন। গতকাল শুক্রবার রাতে তার বাড়িতে আসার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করে। ওসি জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল। তার  বিরুদ্ধে বিরামপুর ও ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ মোট চারটি মামলা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন