News71.com
 Bangladesh
 19 Jun 20, 11:39 PM
 243           
 0
 19 Jun 20, 11:39 PM

খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত॥

খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত হয়েছে।ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও শুক্রবার কথা হয় বিভিন্ন গণমাধ্যমের। গণমাধ্যমগুলোকে তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।এ সময় তিনি আরো বলেন, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন