News71.com
 Bangladesh
 19 Jun 20, 11:37 PM
 272           
 0
 19 Jun 20, 11:37 PM

রাজধানীতে পন্যবাহী ট্রাকের কেবিন থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার॥ আটক ৩

রাজধানীতে পন্যবাহী ট্রাকের কেবিন থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার॥ আটক ৩

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ট্রাকের সামনের কেবিনে লুকানো ৩০ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে র্যাব-২। আজ শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করছিল। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলো, কুমিল্লার বুড়িচংয়ের আলাউদ্দিন (৩৭), চট্টগ্রাম ভুজপুরের জালাল উদ্দিন (৩৭) ও ফেনী ছাগলনাইয়ার শারাফাত হোসেন মেহেদী (১৫)। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ।

 

জাহিদ আহসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকে করে গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি সাতমসজিদ রোড হয়ে ধানমন্ডি এলাকায় আসবে। এই সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৪০ থেকে ধানমন্ডি ১৪/১ সড়কে ওৎ পেতে থাকি। সকাল ৫টা ৫০ মিনিটে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে থামার জন্য সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে তিন জন। পরবর্তীতে তাদের আটক করা হয়।’ আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর ট্রাকের সামনের কেভিনের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, জব্দ করা গাঁজার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। বর্তমানে গাঁজার চাহিদা বেশি থাকায় উচ্চদামে বিক্রির জন্য বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে এগুলো আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল ব্যবহার করছে মাদক কারবারিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন