News71.com
 Bangladesh
 19 Jun 20, 11:29 PM
 276           
 0
 19 Jun 20, 11:29 PM

২১ জুন থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স॥

২১ জুন থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় ৩ মাস পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী রোববার (২১ জুন) থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রয়াত্ত এ উড়োজাহাজ সংস্থা । আজ শুক্রবার (১৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, আপাতত সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরিস্থিতি উন্নতি হলে আগের মতো সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন