News71.com
 Bangladesh
 19 Jun 20, 01:08 PM
 276           
 0
 19 Jun 20, 01:08 PM

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন॥

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন॥

নিউজ ডেস্কঃ  জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী মেহের আলী (৫০) খুন হয়েছে। এ ঘটনায় স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাদ দিয়ে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু  জানান, কথাকাটাকাটির জের ধরে স্বামী স্ত্রীর বাক বিতণ্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করে স্ত্রী সুলতানা বেগম। পরে মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়। পরে স্থানীয়রা স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুলতনাকে আটক ও মরদেহ উদ্ধার করে থানায় আনে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আগামীকাল মরদেহ জামালপুরে মর্গে প্রেরণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন