News71.com
 Bangladesh
 19 Jun 20, 01:03 PM
 271           
 0
 19 Jun 20, 01:03 PM

বাংলাদেশে চলতি অর্থবছরেই উন্নত হবে বিমানবন্দরে যাত্রীসেবা॥যুক্ত হবে বিমানের নতুন রুট

বাংলাদেশে চলতি অর্থবছরেই উন্নত হবে বিমানবন্দরে যাত্রীসেবা॥যুক্ত হবে বিমানের নতুন রুট

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরেই বাড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট। এছাড়াও বাড়বে অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রীসেবার মান। নির্মিত হবে সিভিল অ্যাভিয়েশন ইনস্টিটিউট। ফলে বদলে যাবে এ খাত। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরের উন্নয়নে সরকারের পদক্ষেপ যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন ঘটবে। ফলে সহজ হবে যাতায়াত। বাড়বে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন। তথ্য মতে, নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য দ্রুতগতির যাত্রী ও পণ্য পরিবহন সুবিধাদি নিশ্চিতকরণে বিশ্বমানের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীসেবার মান উন্নয়নে নেওয়া হয়েছে বেশ ক’টি বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ ।

জানা যায়, প্রস্তাবিত বাজেটে বাগেরহাট জেলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণসহ যশোর, সৈয়দপুর, বরিশাল বিমানবন্দর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও নবরূপায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণ, লাভজনক বিভিন্ন গন্তব্যে সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং উচ্চ চাহিদাসম্পন্ন গন্তব্য যেমন গুয়াংজু, চেন্নাই, কলম্বো, টোকিও, টরেন্টো, বাহরাইন, শারজাহ, নিউইয়র্ক ও ছালালাহতে সার্ভিস সম্প্রসারণ অথবা পুনঃপ্রবর্তনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও দেশে একটি আন্তর্জাতিক মানের সিভিল অ্যাভিয়েশন ইনস্টিটিউট নির্মাণ করা হবে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের ঘোষিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ২৬২ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৩ হাজার ৬৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে এই বরাদ্দ ছিল ৩ হাজার ৪২৬ কোটি টাকা, সংশোধনে বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৪১৭ কোটি টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন