News71.com
 Bangladesh
 18 Jun 20, 09:35 PM
 282           
 0
 18 Jun 20, 09:35 PM

করোনা॥ সুইডেনে ৮ বাংলাদেশিসহ ৫৪১ জনের মৃত্যু

করোনা॥ সুইডেনে ৮ বাংলাদেশিসহ ৫৪১ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ উত্তর ইউরোপের অন্যান্য দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও সুইডেনের চিত্র ভিন্ন। দেশটিতে এ পর্যন্ত ৮ বাংলাদেশিসহ মারা গেছেন ৫ হাজার ৪১ জন। সম্পূর্ণ বিনামূল্যে কোভিড পরীক্ষার পাশাপাশি এখন অ্যান্টিবডি পরীক্ষা করছে দেশটি।রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর জোর দেয়া সুইডেনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা বাড়তে থাকায় বিধিনিষেধ আরোপের পাশাপাশি বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। এছাড়া, অ্যান্টিবডি পরীক্ষাও শুরু করেছে দেশটি।কিছু রোগীর ক্ষেত্রে হাসপাতালে সরাসরি যেতে বিধিনিষেধ থাকলেও ভিডিওকলের মাধ্যমে সহজেই চিকিৎসা নিতে পারছে জনগণ।রাজধানী স্টকহোমে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় বসানো হয়েছে শতাধিক করোনা পরীক্ষার বুথ। অ্যান্টিবডি পরীক্ষা করতে পারায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশীরা।।এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও করোনায় একদিনে ১২শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩১ হাজার। এর মধ্যেই পর্যায়ক্রমে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টার অংশ হিসেবে দেশটিতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে, মেক্সিকোতে একদিনে মারা গেছেন প্রায় ৮শ' মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে পেরুতেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন