News71.com
 Bangladesh
 18 Jun 20, 06:54 PM
 208           
 0
 18 Jun 20, 06:54 PM

কুয়েত সরকারের সঙ্গে পাপুলের ৩৪ চুক্তি॥কর্মরত ৯ হাজার শ্রমিক

কুয়েত সরকারের সঙ্গে পাপুলের ৩৪ চুক্তি॥কর্মরত ৯ হাজার শ্রমিক

নিউজ ডেস্কঃ কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদুল ইসলাম পাপুলের সঙ্গে দেশটির সরকারের নানা ক্ষেত্রে অন্তত ৩৪টি চুক্তি রয়েছে। একইসঙ্গে দেশটিতে তার কোম্পানির হয়ে অন্তত ৯ হাজার শ্রমিক কাজ করে বলে জানিয়েছে আরব টাইমস।একটি সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানায়, পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার, জালিয়াতিসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। তবে ঘুষ দেয়ার কথা স্বীকার করলেও বাকি সব অভিযোগ অস্বীকার করেছেন পাপুল। কাজ আদায়ে বিভিন্ন সময় অনেককে উপহার পাঠানোর কথা জানিয়েছেন তিনি। তদন্তের স্বার্থে তিন কুয়েতি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানা গেছে। একই সঙ্গে পাপুলের কোম্পানি থেকে অন্তত ২০ জন কর্মচারীকে তলব করবে রাষ্ট্রপক্ষের আইনজীবী।এদিকে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পাপুলের আদম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কুয়েতে আসা ২ বাংলাদেশি শ্রমিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন