
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মুন্সিগঞ্জ সদরের মাঠপাড়া বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার পর থেকে লকডাউন করা হচ্ছে। বুধবার (১৭ জুন) রাতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জনু থেকে ৯ জুলাই ২১ দিন এই এলাকায় জনসাধারণের চলাচল এবং জীবনযাত্রা নিয়ন্ত্রিত থাকবে। রেড জোন ঘোষিত এলাকার জন্য প্রযোজ্য আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার জনপ্রতিনিধি ও পঞ্চায়েতসহ নেতৃস্থানীয়দের সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন নিয়ে প্রশাসন সভার আয়োজন করেছে।মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, করোনা সংক্রমণ রোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। জনগণের স্বার্থেই এই প্রচেষ্টা। এবারের লকডাউনে এলাকাবাসীর যাবতীয় সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবক থাকবে। চিকিৎসার জন্য নানা রকমের সুবিধা করা হচ্ছে। তবে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা থাকবে।মাঠপাড়ায় গেল ১৪ দিনে অন্তত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া লাখ মানুষের বসবাস মুন্সিগঞ্জ পৌরসভায় গত ১৪ দিনের করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জন। ১৫ লাখ মানুষের জেলাটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬১ জন। মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন ৩৯৪ জন।