
নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন।নিহত আবু হানিফ উপজেলার হাবিবপুর এলাকা কাঞ্চন শিকদারের ছেলে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, হাবিবপুর এলাকায় মাদক ব্যবসায়ী হানিফের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে হানিফ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান হানিফ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক মাহবুব হোসেন, সহকারী উপ-পরিদর্শক সুলতান ও আরও দুই কনস্টেবল আহত হয়েছেন।তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক, নারী নির্যাতন ও ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।