News71.com
 Bangladesh
 16 Jun 20, 09:31 PM
 224           
 0
 16 Jun 20, 09:31 PM

করোনাকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড॥  

করোনাকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড॥   

নিউজ ডেস্কঃ সম্প্রতি বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর হার কমলেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ছাড়িয়েছে ৩ হাজার ৪শ’ কোটি ডলার। এর পেছনে করোনা মহামারিতে আমদানি কমা, বিদেশি ঋণ ও সহায়তা বৃদ্ধিই বড় নিয়ামক হিসেবে কাজ করেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।সেইসঙ্গে করোনার প্রকোপে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান ও রফতানি আয় না বাড়লে রিজার্ভের এ রেকর্ড ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির মতো বাংলাদেশি শ্রমিক কাজ করেন। যাদের পাঠানো রেমিট্যান্সে শক্ত হয়েছে অর্থনীতির ভিত, বেগবান হয়েছে উন্নয়নের চাকা। কিন্তু বিশ্বব্যাপী মহামারি করোনার প্রভাবে চলতি বছরের মার্চ থেকেই কমে আসে প্রবাসী আয় আসার গতি। এপ্রিল ও মে মাসে গত বছরের তুলনায় ৫৯ কোটি ডলার কম আসে রেমিট্যান্স। তবে প্রতিবারের মতো ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও মে মাসে তা আগের বছরে মে মাসের তুলনায় কম ছিল সাড়ে ২৪ কোটি ডলার। এমন নিম্নমুখী প্রবাসী আয়ের সময়কালে চলতি মাসে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ায় ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন