News71.com
 Bangladesh
 16 Jun 20, 06:53 PM
 272           
 0
 16 Jun 20, 06:53 PM

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা॥নিহত ২  

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা॥নিহত ২   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- লুৎফুল হক (৪৮) ও জহির উদ্দিন (৩৪)। নিহতদের মধ্যে লুৎফুল হক মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন এবং জহিরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তবে জহির বন্ধু চুলা ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের হাদিফকিরহাট চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম ।

তিনি বলেন, মিরসরাইয়ের চরারকুল এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনায়কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন