News71.com
 Bangladesh
 16 Jun 20, 06:21 PM
 263           
 0
 16 Jun 20, 06:21 PM

আজ থেকেই চালু হচ্ছে বিমানের ঢাকা-দোহা ফ্লাইট॥

আজ থেকেই চালু হচ্ছে বিমানের ঢাকা-দোহা ফ্লাইট॥

নিউজ ডেস্কঃ ঢাকা-দোহার ফ্লাইট চালু হচ্ছে মঙ্গলবার ( ১৬ জুন) থেকে। আর আগামী ২১ জুন থেকে চালু হচ্ছে ঢাকা-লন্ডন ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।বেবিচক জানায়, দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট চলবে। আর আগামী ২১ জুন থেকে ঢাকা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা-লন্ডন ফ্লাইট চালু করবে। সপ্তাহে সাতদিনই ঢাকা-লন্ডন রুটে বিমান ফ্লাইট পরিচালনা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন