News71.com
 Bangladesh
 16 Jun 20, 06:20 PM
 246           
 0
 16 Jun 20, 06:20 PM

রি‌সো‌র্টের ভবন থে‌কে প‌ড়ে চাইনিজ নাগরিকের রহস্যজনক মৃত্যু॥

রি‌সো‌র্টের ভবন থে‌কে প‌ড়ে চাইনিজ নাগরিকের রহস্যজনক মৃত্যু॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সিকদার রি‌সোর্ট থে‌কে প‌ড়ে এক চাইনিজ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার (১৫ জুন) শেষ বি‌কেলে এ ঘটনা ঘটে। লী চ্যাং না‌মের ওই চাইনিজ শ্রমিক পাশ্ববর্তী জেলা বরগুনার তালতলীর এক‌টি পাওয়ার চায়নার প্লা‌ন্টে কর্মরত ছি‌লেন। পাসপো‌র্টের ঠিকানা অনুযায়ী নিহত চাইনিজ শ্রমিক চী‌নের রাজধানী বেইজিং এর বা‌সিন্দা। তার পিতার নাম হেইলিং জিয়াং। ম‌হিপুর থানা পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।‌হো‌টেল কর্তৃপ‌ক্ষের বরাত দি‌য়ে ম‌হিপুর থানার ওসি মো. ম‌নিরুজ্জামান জানান, তালতলী পাওয়ার প্লা‌ন্টের ম্যা‌নেজার হিসেবে কর্মরত ওই চীনা নাগ‌রিক সিকদার রি‌সো‌র্টের ছয়তলা ভবনের ছাদ অথবা কোন ক‌রি‌ডোর থে‌কে অসতর্কতার কার‌নে পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে মাথায় আঘাত প্রাপ্ত হ‌য়ে মারা যে‌তে পা‌রেন। সুরাতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ব্যক্তি ওই রি‌সো‌র্টেই ভাড়া থাক‌তেন ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে। সিকদার রি‌সো‌র্টে আরো বেশ ক‌য়েকজন চীনা নাগ‌রিক থা‌কেন যারা তালতলীর পাওয়ার প্লা‌ন্টে কাজ ক‌রেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন