
নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জে গৃহকর্মী মারুফা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় জেলা প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ারা বেগম।এতে উপস্থিত ছিলেন- নেত্রকোনার মোহনগঞ্জ সমিতির আহ্বায়ক ইকবাল হাসান, আয়োজক কমিটির সম্পাদক আলপনা বেগম, নারী নেত্রী কোহিনুর বেগম, নিহত মারুফার মা আকলিমা আক্তার।এ সময় হত্যার দায়ে অভিযুক্ত বারহাট্টার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহমুদ মোরশেদ কাঞ্চনসহ অন্যান্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।গত ৯ মে কাঞ্চন চেয়ারম্যানের মোহনগঞ্জ বাসায় কিশোরী গৃহকর্মী মারুফা আত্মহত্যা করেছে বলে চেয়ারম্যান নিজেই হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে মরদেহের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে জখমের চিহ্ন দেখে হাসপাতাল ও স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।