News71.com
 Bangladesh
 15 Jun 20, 09:37 PM
 301           
 0
 15 Jun 20, 09:37 PM

নিজের শটগানের গুলিতে আহত পুলিশ কনস্টেবল॥

নিজের শটগানের গুলিতে আহত পুলিশ কনস্টেবল॥

নিউজ ডেস্কঃ নড়াইলে নিজের শটগানের গুলিতে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) এ ঘটনা ঘটে। জেলার কালিয়া থানায় দায়িত্বরত আহত ওই কনস্টেবল।কালিয়া থানার পরিদর্শক হরিদাস রায় জানান, সোমবার সকালে কনস্টেবল আলমগীর থানায় বসে তার নিজের নামে ইস্যুকৃত শটগানটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে গিয়ে আলমগীরের বাম হাতের তর্জনীতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এদিকে আলমগীর হোসেনের তর্জনী কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন